মাস্ক না পড়লেই করোনা এবং যমরাজের দাপাদাপি! বর্ণপরিচয়ের অভিনব সচেতনতা উদ্যোগ - The News Lion

মাস্ক না পড়লেই করোনা এবং যমরাজের দাপাদাপি! বর্ণপরিচয়ের অভিনব সচেতনতা উদ্যোগ

 


দি নিউজ লায়ন;  রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আংশিক লকডাউনের যে নির্দেশিকা জারি হয়েছে মডেল সাজিয়ে তারি প্রচার অভিযান শান্তিপুর ফুলিয়া বিভিন্ন এলাকায়। শনিবার শান্তিপুর ফুলিয়ার সাংস্কৃতিক সংগঠন বর্ণপরিচয় এর উদ্যোগে সকাল থেকেই ফলিয়া অঞ্চলের বাজার দোকান সংলগ্ন এলাকা এবং রাস্তায় বিভিন্ন রকমের মডেল সাজিয়ে করোনার সচেতনতা প্রচার ও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আংশিক লকডাউন যেন মানুষ মেনে চলে তারই প্রচার অভিযান করেন তারা। 


এছাড়াও রাস্তায় মাস্ক না পড়ে বেরোলে প্রত্যেককেই একটি করে মাস্ক পরিয়ে দিচ্ছেন তারা পাশাপাশি সরকারের দেওয়া নির্দেশিকা মেনে চলার কথা জানান প্রচারের মাধ্যম দিয়ে। এ বিষয়ে বর্ণপরিচয় এর পক্ষ থেকে জানানো হয় করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ যেভাবে প্রতিদিনই আছড়ে পড়ছে তাতে করে সংক্রমণের হারও লাগামছাড়া হয়ে পড়ছে মানুষ যদি এই মুহূর্তে সচেতন না হয় তাহলে আগামী দিনে করোনাকে হারানো সম্ভব নয়। রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে সকাল 7 টা থেকে 10 টা বৈকাল তিনটে থেকে পাঁচটা এই নির্দেশিকা যেন মানুষ মেনে চলে না হলে আগামী দিনে আবারো দুই হাজার কুড়ির মত লকডাউন এর সিদ্ধান্ত না নিয়ে ফেলে সরকার। তাই আমাদেরকেই আবারো সচেতন হতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.